Legal:2025 Volunteer Committee Appointments Survey Privacy Statement
এই গোপনীয়তার বিবৃতিটি Application for 2025 Volunteer Committee Appointments-এ অংশগ্রহণকারীদের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের গোপনীয়তা নীতি-এর পরিপূরক। আমরা কীভাবে অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ, ব্যবহার, শেয়ার, সংরক্ষণ করি এবং মুছে ফেলি তা আমরা বর্ণনা করে থাকি।
তথ্য সংগ্রহ এবং ব্যবহার
কেন আমরা আপনার তথ্য সংগ্রহ করি
এই প্রকল্পটি আমাদের আমাদের আন্দোলনের স্থায়িত্ব বৃদ্ধি করা, সুরক্ষা এবং অন্তর্ভুক্তি প্রদান করা, এবং সিদ্ধান্ত গ্রহণে ন্যায়বিচার নিশ্চিত করা করতে সাহায্য করবে। আমরা আপনার দেওয়া তথ্যগুলো যে কাজে ব্যবহার করব তা হল:
- আবেদনকারী, অংশগ্রহণকারী বা মনোনয়ন খুঁজতে
- আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে
এই প্রকল্প সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে এটির সংশ্লিষ্ট পাতাটি পড়ুন৷
আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ করি
Zendesk is used to collect information. Please read their Privacy Policy and Terms of Service.
আমরা কোন তথ্যগুলো সংগ্রহ করি
আপনি যদি অংশগ্রহণ করার বিকল্প বেছে নেন, তাহলে আমরা আপনাকে নিম্নলিখিত ধরনের তথ্য প্রদান করতে বলব:
প্রশ্নের উত্তর- যেমন বিস্তারিত এবং নিয়মের বহির্ভুত উত্তর
যোগাযোগের তথ্য- যেমন নাম, ব্যবহারকারী নাম, ইমেল ঠিকানা
জনসংখ্যা-বিষয়ক তথ্য- যেমন জাতীয়তা, লিঙ্গ
পাবলিক উইকিমিডিয়া কার্যক্রমের তথ্য- যেমন ব্যবহারকারীর অবদান বা পাবলিক লগ
শেয়ার করা
আমরা কীভাবে আপনার তথ্য শেয়ার করি
প্রকাশ করা: আমরা শনাক্তকারীর ডেটা প্রকাশ করব (যেমন অ্যাট্রিবিউশন সহ সরাসরি উদ্ধৃতি)। উদাহরণস্বরূপ, অনুগ্রহ করে আমরা আগে যে প্রকাশ করেছি তা দেখুন৷ To facilitate this publishing, you agree to license your copyrightable contributions under the terms of Creative Commons Attribution-ShareAlike 3.0 and 4.0.
প্রবেশাধিকার: সংগ্রহ করা ডেটা শুধুমাত্র সেই সকল উইকিমিডিয়ার কর্মী, কন্ট্রাক্টর, পরিষেবা প্রদানকারী এবং স্বেচ্ছাসেবকদের সাথে শেয়ার করা হবে, যাদের এই তথ্যগুলো প্রক্রিয়া করতে হবে এবং যারা এই মর্মে সম্মত হন যে তারা কারও সাথে তথ্যগুলো শেয়ার করবেন না।
অন্যান্য ক্ষেত্রে শেয়ার করা: আইনের ক্ষেত্রে প্রয়োজন হলে, আমাদের কাছে আপনার অনুমতি থাকলে, আমাদের অধিকার, গোপনীয়তা, নিরাপত্তা, ব্যবহারকারী বা সাধারণ জনগণের সুরক্ষার জন্য প্রয়োজন হলে এবং যখন আমাদের ব্যবহারের শর্তাবলী বা অন্য কোনও উইকিমিডিয়ার নীতি প্রয়োগ করার জন্য প্রয়োজন হবে, তখন আমরা যেকোনও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি৷
সুরক্ষা
কতদিন পর্যন্ত আমরা আপনার তথ্য রেখে দিই
আমরা যে উপাত্ত সংগ্রহ করি তা ১৮০ দিনের মধ্যে মুছে ফেলা হবে, পরিচয় মুছে ফেলা হবে বা একত্রিত করা হবে৷ Please note that if you agree to future contact, your contact information will be retained longer to enable that communication. আরও তথ্যের জন্য আমাদের উপাত্ত ধরে রাখার নির্দেশিকা দেখুন৷
কার সাথে যোগাযোগ করতে হবে
আপনার কোনও প্রশ্ন থাকলে অনুগ্রহ করে xeno
wikimedia.org-এ ইমেল করুন৷ অংশগ্রহণকারীদের মধ্যে যারা তাদের দেওয়া তথ্য পরিবর্তন করতে, অ্যাক্সেস করতে বা মুছতে চান, তারা তাদের অনুরোধ সহ আমাদের সাথে যোগাযোগ করুন৷