Jump to content

নীতি: প্রচারণার উদ্দেশ্যে উইকিমিডিয়া সাইটের ব্যবহার/প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

From Wikimedia Foundation Governance Wiki
This page is a translated version of the page Policy:Use of Wikimedia sites for advocacy purposes/Frequently asked questions and the translation is 100% complete.

এই নীতি কি সেইসব বার্তার ক্ষেত্রেও প্রযোজ্য যা নির্দিষ্ট লক্ষ্যযুক্ত এবং শুধুমাত্র লগ-ইন করা ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান

হ্যাঁ। বহিস্থ বিষয় সম্পর্কে প্রচারণার উদ্দেশ্যে উইকিমিডিয়া ওয়েবসাইট সম্পদের সকল ব্যবহারের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, নির্দিষ্ট লক্ষ্যযুক্ত দর্শক নির্বিশেষে। কোনও বার্তার মাধ্যমে দর্শকরা বিভ্রান্ত হতে পারেন কিনা তা বিবেচনা করার ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যযুক্ত দর্শকরা প্রাসঙ্গিক, তবে—লগ-ইন করা ব্যবহারকারীরা উইকিমিডিয়া প্রকল্প এবং আন্দোলন কিভাবে সংগঠিত হয় তা উইকি অ্যাকাউন্ট ছাড়া গড় পাঠকের চেয়ে ভালোভাবে বুঝতে পারেন বলে ধরে নেওয়া যেতে পারে।

এই নীতিমালা, এবং সেন্ট্রালনোটিস ও লোগো পরিবর্তন সম্পর্কিত নীতিমালায়, বিভিন্ন পদক্ষেপের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মীদের অবহিত করা প্রয়োজন। এই বিজ্ঞপ্তিগুলির প্রতিক্রিয়ায় কর্মীরা কি করবেন? কর্মীরা কি এমন কোনও পদক্ষেপে পদাধিকারবলে নিষেধাজ্ঞা দেবেন যেখানে সম্প্রদায়ের ঐক্যমত্য রয়েছে?

কর্মীদের বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ কাজ হল সচেতনতা। উইকিমিডিয়া ফাউন্ডেশন, বিশেষ করে বৈশ্বিক প্রচারণা দলের কর্মীরা, বহিস্থ বিষয় সম্পর্কে উইকিমিডিয়া সম্প্রদায়গুলি কি পদক্ষেপ নিচ্ছে তা জেনে উপকৃত হয়। বিজ্ঞপ্তিটি কর্মীদের সুযোগ প্রদান করে সম্প্রদায়ের প্রচার প্রচেষ্টাকে সহজতর করার বা সমর্থন করার, যার মধ্যে আছে অন্যান্য সংযুক্ত গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপন করা বা বার্তাপ্রেরণের পরামর্শ ভাগ করে নেওয়া। কর্মীরা অন্যান্য সম্পর্কিত অ্যাডভোকেসি প্রচেষ্টা সম্পর্কেও সচেতন থাকতে পারেন এবং সম্ভাব্য সমন্বয় বা সামঞ্জস্যের জন্য সেগুলি সম্প্রদায়ের নজরে আনতে পারেন।

নীতিমালা মেনে চলার চূড়ান্ত পরীক্ষা হিসেবেও কর্মী পর্যালোচনা কাজ করতে পারে। প্রকল্পের সাথে যুক্ত সম্প্রদায়গুলি যখন কোনো প্রচারণামূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করবে, তখন তাদের সংশ্লিষ্ট নীতিগুলি বিবেচনা করবে বলে আশা করা হয়। কর্মী পর্যালোচনার উদ্দেশ্য সম্প্রদায়ের ঐক্যমত্যকে দ্বিতীয়-স্থানে ফেলা নয়, বিশেষ করে যেসব বিষয়ে সহজাতভাবে বিচারের প্রয়োজন (যেমন একটি নির্দিষ্ট ছুটির প্রকৃতি)। যদি নীতির এমন প্রাসঙ্গিক অংশ থাকে যা সম্প্রদায়ের আলোচনায় বিবেচনা করা হয়নি বলে মনে হয়, তবে কর্মীরা সেই নীতিগুলির সাথে সম্মতি নিয়ে প্রশ্ন তুলতে পারেন। প্রযোজ্য নীতিমালার স্পষ্ট লঙ্ঘনের ক্ষেত্রে, কর্মীরা কেবলমাত্র সম্প্রদায়ের ঐকমত্যের ভিত্তিতে করা পদক্ষেপকেই "ভেটো" (পদাধিকারবলে নিষেধাজ্ঞা) দেবেন, এবং কর্মীরা কেন এটি করছেন তা ব্যাখ্যা না করে কোনও পদক্ষেপে "ভেটো" দেবেন না।

ব্যানারের চেয়ে লোগো পরিবর্তনের ওপর কেন বেশি বিধিনিষেধ?

ব্যানার (এবং ব্ল্যাকআউট)-এর তুলনায়, লোগো পরিবর্তন খুব সামান্যই প্রেক্ষাপট প্রদান করে। ব্যানারগুলিতে এমন লেখা থাকে যা তাদের উদ্দেশ্য ব্যাখ্যা করে এবং এতে থাকা যে কোনো ছবি তাকে প্রাসঙ্গিক করে তোলে। তবে, লোগোর পরিবর্তন স্বাভাবিকভাবেই বিভিন্ন দর্শকদের কাছে বিভিন্ন ধরণের ব্যাখ্যার জন্ম দিতে পারে। বাহ্যিক সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে, একই লোগো বিভিন্ন সময়ে ভিন্নভাবে ব্যাখ্যা করা হতে পারে। উদাহরণস্বরূপ, একটি দেশের পতাকা সম্বলিত লোগো, যদি জাতীয় ছুটির দিনে প্রদর্শিত হয়, তাহলে তা মোটামুটি সৌম্য উদযাপন হতে পারে, কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক আন্দোলনের প্রতি সমর্থনের ইঙ্গিত দিতে পারে। যেহেতু লোগোতে প্রাসঙ্গিক তথ্যের অভাব রয়েছে, তাই ব্যানারের চেয়ে লোগো পরিবর্তনের ফলে ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা বেশি। তাই, লোগো পরিবর্তনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।