নীতি: প্রচারণার উদ্দেশ্যে উইকিমিডিয়া সাইটের ব্যবহার
এই নীতি বা পদ্ধতি উইকিমিডিয়া ফাউন্ডেশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। দয়া করে লক্ষ্য করুন যে এই নির্দেশিকাটির মূল ইংরেজি সংস্করণ এবং অনুবাদের মধ্যে অর্থ বা ব্যাখ্যাগত কোনও পার্থক্য হলে, মূল ইংরেজি সংস্করণটি অগ্রাধিকার পাবে। |
উদ্দেশ্য
উইকিমিডিয়া প্রকল্প সম্প্রদায় এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন কখনও কখনও কোনও সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বা তা সমস্ত পরিদর্শনার্থীর কাছে দৃশ্যমান করার জন্য (যাঁরা অ্যাকাউন্টে লগইন করেননি এমন পাঠক সহ) উইকিমিডিয়া প্রকল্পগুলি ব্যবহার করতে চায়। এই পদক্ষেপগুলি সাধারণত ব্যানার, ব্ল্যাকআউট, অথবা প্রকল্পের লোগোতে অস্থায়ী পরিবর্তনের আকারে দেখা যায়। এই নীতিমালায় এই ধরণের পদক্ষেপ অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদ্ধতি এবং পদক্ষেপগুলি অনুসরণ করার নিয়মগুলি বর্ণনা করা হয়েছে।
পরিধি
এই নীতিটি বাহ্যিক বিষয় সম্পর্কে উকিমিডিয়া ওয়েবসাইটের সম্পদ প্রচারের ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রযোজ্য।
উইকিমিডিয়া ওয়েবসাইটের সম্পদ হল উইকিমিডিয়া প্রকল্প পাতাগুলির সমস্ত অংশ যা সরাসরি প্রকল্পের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত নয়, যেমন হেডার ও ফুটার, সাইডবার ও লোগো। প্রচারণার জন্য ওয়েবসাইট সম্পদ ব্যবহার করা যেতে পারে এমন প্রাথমিক উপায়গুলি হল:
- ব্যানার: প্রকল্পগুলির পাতার শীর্ষে অস্থায়ী বিজ্ঞপ্তি প্রদর্শিত হয়। ব্যানারগুলি সাধারণত সেন্ট্রালনোটিস বা সাইটনোটিস ব্যবহার করে বাস্তবায়িত হয়। ব্যানারগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে ইভেন্ট প্রচার, অনুদান অভিযান প্রচার এবং তহবিল সংগ্রহ।
- লোগো পরিবর্তন: প্রকল্পের পাতার শীর্ষে প্রদর্শিত লোগোর অস্থায়ী পরিবর্তন। লোগো পরিবর্তনগুলি সাধারণত প্রকল্পের মাইলফলকের (বার্ষিকী, নিবন্ধের সংখ্যা) স্মরণে বা ছুটির দিনগুলি উদযাপন করতে ব্যবহৃত হয়।
- ব্ল্যাকআউট: প্রকল্পের বিষয়বস্তুকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে প্রতিস্থাপন বা অস্পষ্ট করা। এগুলি সাধারণত গুরুত্বপূর্ণ আইনী বা রাজনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত থাকে এবং সাধারণত পাঠকদের পদক্ষেপ নিতে উৎসাহিত করে।
প্রকল্পের বিষয়বস্তু এই নীতির আওতায় নেই। বিষয়বস্তু পাতায় কী অন্তর্ভুক্ত করা উপযুক্ত হবে সে সম্পর্কে সম্পাদকীয় সিদ্ধান্তগুলি প্রকল্প নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন ইংরেজি উইকিপিডিয়ায় WP:PROMOTION।
প্রচারণা হলো কোনও বিষয়ে জননীতি বা জনমতকে প্রভাবিত করার প্রচেষ্টা। সব নয়, কিন্তু কিছু প্রচারণা জননীতি প্রচারণা হিসেবেও গণ্য হবে। কোনও বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কোনও সাহায্য সংস্থার জন্য সমর্থন চাওয়া এবং আইন প্রণয়নকে সমর্থন করা বা বিরোধিতা করা সব ধরণের প্রচারণা।
একটি বাহ্যিক বিষয় হল এমন বিষয় যা উইকিমিডিয়া প্রকল্প এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। বাহ্যিক বিষয়ের কিছু উদাহরণ:
| অভ্যন্তরীণ | বাহ্যিক |
|---|---|
| প্রকল্পের কপিরাইট নীতিতে প্রস্তাবিত পরিবর্তনের জন্য মতামত চাওয়া | কপিরাইট আইনে প্রস্তাবিত পরিবর্তন সম্পর্কে পাঠকদের তাঁদের সরকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে বলা |
| একটি উইকিমিডিয়া সত্তার কাছে অনুদানের আবেদন করা | একটি অ-উইকিমিডিয়া দাতব্য প্রতিষ্ঠানে অনুদানের আবেদন করা |
| একটি উইকিমিডিয়া প্রকল্পের বার্ষিকী বা বিষয়বস্তুর মাইলফলক স্মরণ করা | জাতীয় ছুটির দিন উদযাপন |
| স্টুয়ার্ডদের নির্বাচিত করার জন্য স্বেচ্ছাসেবকদের ভোট দেওয়ার আহ্বান | পাঠকদের তাদের স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান |
| একটি স্থানীয় এডিট-এ-থন বা আঞ্চলিক উইকিমিডিয়া সম্মেলনের প্রচার করা | স্থানীয় নন-উইকিমিডিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচারণা |
প্রয়োজনীয়তা, বিধিনিষেধ এবং নির্দেশিকা
সাধারণ
- বাহ্যিক বিষয় সম্পর্কে প্রচারণার উদ্দেশ্যে উইকিমিডিয়া ওয়েবসাইটের সম্পদ ব্যবহার করার জন্য প্রকল্পগুলিকে অবশ্যই সর্বসম্মত অনুমোদনের জন্য তাদের মানক প্রক্রিয়াগুলি ব্যবহার করতে হবে।
- সরকারি পদের প্রার্থী বা রাজনৈতিক দলের সমর্থন বা বিরোধিতা করা অনুমোদিত নয়।
ব্যানার
- বাহ্যিক বিষয় সম্পর্কে প্রচারণা সম্বলিত সকল ব্যানারে অবশ্যই সেন্ট্রালনোটিশ ব্যবহার করতে হবে (সাইটনোটিশ বা অন্যান্য পদ্ধতি নয়), এবং সেন্ট্রালনোটিশ ব্যবহারের নির্দেশিকা মেনে চলতে হবে।
- প্রচারণা ব্যানারগুলি প্রাথমিকভাবে সর্বাধিক ৩১ দিন ধরে চলতে পারে। এই সময়কাল অতিরিক্ত ৩১ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে, তবে কেবলমাত্র যদি এটি পুনর্নবীকরণকৃত সম্প্রদায়ের ঐক্যমত্য অনুমোদন পায়।
- প্রচারণা ব্যানার চালানোর জন্য কমপক্ষে ২১ দিন আগে globaladvocacy
wikimedia.org-এ ইমেল করে উইকিমিডিয়া ফাউন্ডেশনকে অবহিত করুন।
লোগো পরিবর্তন
- অভ্যন্তরীণ মাইলফলকের স্মরণে বা ছুটির দিনগুলি স্মরণে রাখার জন্য প্রকল্পের লোগোগুলির সাময়িকভাবে পরিবর্তন করা যেতে পারে।
- প্রকল্পগুলির উচিত মূলত ধর্মীয় বা রাজনৈতিক ছুটির দিনগুলি (যেমন জাতীয় দিবস) উদযাপনের জন্য লোগো পরিবর্তন ব্যবহার করা এড়িয়ে চলা।
- লোগো ডিজাইনে ইচ্ছাকৃতভাবে জাতীয় পতাকা বা কোনও রাজনৈতিক সংগঠনের (যেমন সরকার বা রাজনৈতিক দল) প্রতিনিধিত্ব করা অন্যান্য প্রতীকের উল্লেখ করা এড়িয়ে চলা উচিত।
- লোগো পরিবর্তন সর্বাধিক ৩১ দিন স্থায়ী হতে পারে।
- প্রকল্পের লোগোতে যে কোনো পরিবর্তনে অবশ্যই ট্রেডমার্ক নীতি মেনে চলতে হবে।
ব্ল্যাকআউট
- ব্ল্যাকআউট ৪৮ ঘন্টার বেশি স্থায়ী হতে পারে না।
- যে কোন পরিকল্পিত ব্ল্যাকআউটের বিষয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনকে globaladvocacy
wikimedia.org-এ ইমেল করে অবহিত করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ
উইকিমিডিয়া সাইটের প্রচারণার উদ্দেশ্যে ব্যবহার সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলীতে এর উত্তরগুলি পাওয়া যাবে।
আরও দেখুন
- প্রাথমিক ঘোষণা - ফেব্রুয়ারি ২০২৬
- কেন্দ্রীয়বিজ্ঞপ্তি ব্যবহারের নির্দেশিকা
- উইকি কনফিগারেশন পরিবর্তনের অনুরোধ
