নীতিমালা:উইকিমিডিয়া ফাউন্ডেশন ভ্রমণবৃত্তি নীতি
Appearance
এই নীতি বা পদ্ধতি উইকিমিডিয়া ফাউন্ডেশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। দয়া করে লক্ষ্য করুন যে এই নির্দেশিকাটির মূল ইংরেজি সংস্করণ এবং অনুবাদের মধ্যে অর্থ বা ব্যাখ্যাগত কোনও পার্থক্য হলে, মূল ইংরেজি সংস্করণটি অগ্রাধিকার পাবে। |
উইকিমিডিয়া ফাউন্ডেশন ("ডব্লিউএমএফ" বা "WMF") বিশ্বাস করে উইকিমিডিয়া প্রকল্পগুলোকে টিকিয়ে রাখতে এবং এর ভবিষ্যতের বৃদ্ধির জন্য সম্প্রদায়ের সদস্যদের সামনাসামনি একত্রিত করাটা গুরুত্বপূর্ণ। উইকিমিডিয়া আন্দোলনে সম্প্রদায়ের সদস্যদের নিষ্ঠা ও অংশগ্রহণকে স্বীকৃতি দিতে ফাউন্ডেশন এই ধরনের অনেক ইভেন্টের জন্য ভ্রমণবৃত্তি প্রদান করে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ভ্রমণকারী স্কলাররা যে ইভেন্টেই অংশগ্রহণ করুক না কেন, তাদের সবার সাথে যেন ধারাবাহিকভাবে একই রকম আচরণ করা হয়, তা নিশ্চিত করতে নিচের নীতিটি তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন, আবেদনের সময় যাদের বয়স ১৮ বছর বা তার বেশি, কেবল তারাই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
- উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভ্রমণবৃত্তির মধ্যে ভ্রমণকারীর নিজের এলাকার বিমানবন্দর এবং গন্তব্য শহরের মধ্যে অনুমোদিত আগমন ও প্রস্থানের তারিখে ইকোনমি ক্লাসে যাওয়া-আসার বিমানভাড়া অন্তর্ভুক্ত থাকে। ভ্রমণের তারিখ বা ভ্রমণকারীর যাত্রাপথের বিমানবন্দর পরিবর্তনের কোনো অনুরোধ গ্রহণ করা হবে না, যদি না তেমনটা করার পেছনে কোনো প্রমাণিত ও যৌক্তিক কারণ থাকে।
- উইকিমিডিয়া ফাউন্ডেশনের হয়ে ভ্রমণে সম্মত হওয়ার মাধ্যমে ভ্রমণকারী এই বিষয়টি স্বীকার করে নিচ্ছেন যে, সমস্ত ভ্রমণের সাথেই স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি জড়িত থাকে, পাশাপাশি এমন সম্ভাবনাও থাকে যে তাদের হয়তো অপ্রত্যাশিত কোনো খরচ বহন করতে হতে পারে। কোনো জরুরি পরিস্থিতিতে উইকিমিডিয়ার ইমার্জেন্সি ট্রাভেল রিসোর্সগুলোর (যার মধ্যে আমাদের ট্রাভেল এজেন্সি এবং চিকিৎসা সহায়তাকারী প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত) সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব ভ্রমণকারীদের নিজেদের, যেগুলোতে কেবল টেলিফোনের মাধ্যমেই যোগাযোগ করা সম্ভব।
- গন্তব্য এবং ট্রানজিট দেশগুলোর প্রবেশ/প্রস্থানের সমস্ত প্রয়োজনীয়তা (যেকোনো প্রয়োজনীয় ভিসা, টিকাদানের প্রমাণ এবং আনুষঙ্গিক খরচসহ) পূরণের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব ভ্রমণকারীদের নিজেদের।
- ভ্রমণকারীদের উচিত স্থানীয় জনস্বাস্থ্যের সকল সুপারিশ অনুসরণ করা।
- ভ্রমণের পূর্বে: যদি কোনো ভ্রমণকারী অসুস্থ বোধ করেন বা এমন কোনো অসুস্থতার সংস্পর্শে আসার আশঙ্কা করেন যা ভ্রমণের সময় তাকে অসুস্থ করে তুলতে পারে, তবে তাদের ভ্রমণ করা উচিত নয়।
- ঘটনাস্থলে থাকাকালীন: যদি কোনো ভ্রমণকারী অসুস্থ বোধ করেন বা কোনো অসুস্থতার সংস্পর্শে আসার আশঙ্কা করেন, তবে তাদের উচিত হোটেলের কক্ষ থেকে ভার্চুয়ালি মিটিংগুলোতে অংশ নেওয়া। যদি কোনো ভ্রমণকারী এতটাই অসুস্থ হয়ে পড়েন যে বাড়ি ফিরে যাওয়ার জন্য ভ্রমণ করতে পারছেন না এবং/অথবা স্থানীয় জনস্বাস্থ্যের সুপারিশের ভিত্তিতে কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন, তবে ডব্লিউএমএফ তাদের ফ্লাইট পরিবর্তন বা হোটেলে থাকার মেয়াদ বাড়ানোর সাথে সম্পর্কিত যেকোনো খরচ বহন করবে।
- বাতিলকরণ
- যদি কোনো বৃত্তি প্রাপক তার ভ্রমণের টিকিট বুক করার আগেই আয়োজকদের ইভেন্টে অংশ নিতে না পারার বিষয়টি জানান, তবে তিনি ভবিষ্যতের স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন।
- যদি টিকিট ইস্যু করার পরে কোনো ভ্রমণকারীকে তার যাত্রা বাতিল করতে হয়, তবে তাদের উচিত প্রস্থানের অন্তত ৭২ ঘণ্টা আগে ট্রাভেল অ্যান্ড কনভেনিং টিমের সাথে যোগাযোগ করা, যাতে ফ্লাইটের টিকিটগুলো বাতিল করা যায়। এক্ষেত্রে, স্কলারশিপ প্রাপক এক বছরের জন্য ডব্লিউএমএফ-এর অর্থায়নে আয়োজিত কোনো ইভেন্টের (উকিম্যানিয়া এবং উইকিমিডিয়া সম্মেলনসহ) ভ্রমণবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে অসুস্থতা, ভিসা পেতে অক্ষমতা এবং পারিবারিক জরুরি অবস্থার মতো অন্যান্য বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
- ট্রাভেল অ্যান্ড কনভেনিং টিমের সাথে একেবারেই যোগাযোগ না করা ("উপস্থিত না হওয়া বা no shows") উইকিমিডিয়া ফাউন্ডেশন থেকে ভবিষ্যতে ভ্রমণবৃত্তি পাওয়ার ক্ষেত্রে বৃত্তিপ্রাপকের যোগ্যতার ওপর স্থায়ীভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
টীকা
সর্বশেষ হালনাগাদ:
